সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় ভেজাল মধু তৈরির দায়ে ২ ভাই আটক

পাবনার ভাঙ্গুড়ায় চিনির সঙ্গে কেমিক্যাল মিশিয়ে ভেজাল মধু তৈরি করার দায়ে আপন দুই ভাইকে আটক করেছে থানা পুলিশ। এরা হলেন, আব্দুর রাজ্জাক ইরান (৩৪) ও রমজান আলী ( ৩০)।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা ওই গ্রামের জামাল উদ্দিন সরদারের ছেলে।এসময় সেখান থেকে ভেজাল মধু, চিনি, ক্ষতিকারক কেমিক্যাল ও তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে , চিনির সঙ্গে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল মধু তৈরি করে আসছিলেন আব্দুর রাজ্জাক ও রমজান আলী দুই ভাই। এসব ভেজাল মধু দেশের বিভিন্ন জেলায় তারা বাজারজাত করতো ।
মঙ্গলবার  দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে  তাদেরকে আটক করে। এসময়  সেখান থেকে ভেজাল মধু, চিনি, ক্ষতিকারক কেমিক্যাল ও তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল (৮ নভেম্বর) বুধবার সকালে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে।

প্রকাশের সময়: ০৪:৪৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩