সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

পায়ে হেটে রেল লাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটাপড়ে জেয়ারউদ্দিন (১০৩) নামে এক পথচারি বৃদ্ধের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি শুক্রবার  সকালে দিনাজপুরের চিরিরবন্দর রেলওয়ে ষ্টেশনের সন্নিকটে কাঁচাবাজারের সামনে ঘটেছে।
নিহত জেয়ারউদ্দিন উপজেলার আব্দুলপুর ইউনিয়নের রেলওয়ে ষ্টেশন কাঁচাবাজার এলাকার মৃত মজম আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই সময় চিরিরবন্দর ষ্টেশনের সন্নিকটে পশ্চিম পাশে কাঁচা বাজারের সামনে পায়ে হেটে বৃদ্ধ জেয়ারউদ্দিন রেল লাইন অতিক্রম করছিলেন। এসময় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস নামক ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধ। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিক থানা পুলিশের হস্তক্ষেপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রকাশের সময়: ০৬:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩