গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাদুল্লাপুর চৌমাথা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় কমিউনিস্ট পার্টি সাদুল্লাপুর উপজেলা কমিটির সভাপতি নিখিল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদক মন্ডলির সদস্য জাহাঙ্গীর আলম মাষ্টার, সংগঠক এমদাদুল হক মিলন, পলাশবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আদিল নান্নু প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সঠিক নির্বাচন আনতে হবে। উন্নয়ন করেছে সরকার তবে কাদের টাকা দিয়ে এই উন্নয়ন করেছে।
আব্দুল্লাহ আল রিপন, স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















