গাইবান্ধায় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (১১ নভেম্বর) সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্তরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে দুপুরের দিকে জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে একটি আনন্দ র্যালি ও উন্নয়ন শোভাযাত্রা বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয় গিয়ে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক আহসান হাবীর রাজীব প্রমুখ। এসময় বক্তারা আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
এদিকে একই কর্মসূচি জেলার সাদুল্লাপুরসহ বিভিন্ন উপজেলায় পালিত হয়েছে।
নিউজ ডেস্ক, জাগো২৪.নেট 



















