গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোস্তাকিম মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাজমপুর (সরকারপাড়া) গ্রামের এ ঘটনা ঘটে। মোস্তাকিম মিয়া ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
স্বজনরা জানায়, ওইসময় মোস্তাকিম মিয়া বাড়ির উঠানে বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে নিখোঁজ হলে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।
এ বিষয়ে ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ১,২,৩নং ওয়ার্ড সদস্যা রওশনারা বেগম বলেন, পানিতে ডুবে মোস্তাকিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এমন ঘটনা খুবই দুঃখজনক।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















