সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেলে ফেনসিডিল বহন, গ্রেফতার ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৯৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব। এসময় আনোয়ার হোসেন (৩৮) নামের মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আনোয়ার হোসেন ওই উপজেলার শীহিগাঁও গ্রামের আইন উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১১ নভেম্বর) দিনগত রাত পৌনে ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় গোবিন্দগঞ্জের আসাদ মোড় এলাকা থেকে  ৯৪ বোতল ফেনসিডিল ও মাদক বহনের মোটরসাইকেল জব্দ করাসহ আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান অব্যাহত রয়েছে। তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

মোটরসাইকেলে ফেনসিডিল বহন, গ্রেফতার ১

প্রকাশের সময়: ০৭:৪১:১১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩