গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাহফুজ মিয়া (১৯) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির বাজার এলাকার পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।
মাহফুজ মিয়া ওই গ্রামের ভ্যানচালক আল আমিন মিয়ার ছেলে ও কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্বজনরা জানায়, শনিবার (১১ নভেম্বর) রাত ৮ টার দিকে মাহফুজ মিয়া শোবার কথা বলে ঘরের ভেতরে প্রবেশ করেন। এরই মধ্যে বাড়ির সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা শালু জাগো২৪.নেট-কে বলেন, গলায় ফাঁস দিয়ে মাহফুজ মিয়ার আত্নহত্যার ঘটনা শুনেছি। এ খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















