গাইবান্ধার সাদুল্লাপুর অগ্রণী ব্যাংক (পিএলসি) শাখার ব্যবস্হাক/প্রিন্সিপাল অফিসারের বদলী জনিত বিদায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শাখার প্রিন্সিপাল অফিসার মাইদুল ইসলামের সভাপতিত্বে ও অফিসার রবিউল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা পরিষদের সদস্য, প্যানেল চেয়ারম্যান ও মেসার্স মুম রাহী ট্রেডার্সের স্বত্বাধিকারী অধ্যক্ষ এম এস রহমান, মেসার্স মায়াপুরী ট্রেডার্স এর স্বত্বাধিকারী আব্দুল বারী সরকার, মেসার্স নাহার ট্রেডার্স এর স্বত্বাধিকারী এটিএম শরিফুল আলম উজ্জ্বল, সিনিয়ার অফিসার রেজোয়ানা খাতুন, অফিসার আনছার আলী, কোষাধ্যক্ষ ভারত কুমার সরকার, সুন্দরগঞ্জের ব্যাংক অফিসার মতিয়ার রহমান, অফিসার শাহ জালাল, গ্রাহক ফরহাদ হোসেন লিমন, টুটুল, আনোয়ার হোসেন, শিক্ষক মেহেদুল, ইমরান কাজী, শিক্ষক ও গণমাধ্যমকর্মী খোরশেদ আলম প্রমূখ।
খোরশেদ আলম 



















