সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে নারী নির্যাতন প্রতিরোধে সমন্বয় সভা  

লালমনিরহাটে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার নারী ও শিশুদের সহায়তা দিতে  সহিংসতা ও নারী নির্যাতন প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে, নারী ও তরুণদের সামাজিক পরিবর্তন প্রকল্প (S4WYI) এর উদ্যোগে,  উদয়াস্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর বাস্তবায়নে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতআরা ফেরদৌস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, হারাটি ইউনিন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার রানা, রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা হোসেন আলী, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক অফিসার লিপীকা দত্ত, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার। মাল্টিমিডিয়ার মাধ্যমে সেমিনার প্রদর্শণ ও স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয় কারী মশিউর রহমান।
সামাজিক ন্যায়বিচার, লিঙ্গ সমতা, দারিদ্র্যবিমোচন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুদের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে কাজ করে চলেছে একশনএইড বাংলাদেশ। একশনএইড ফেডারেশনের সহযোগী সদস্য একশনএইড বাংলাদেশ ১৯৮৩ সাল থেকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে।

প্রকাশের সময়: ০৬:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩