গাইবান্ধার গোবিন্দগঞ্জে শফিকুল ইসলাম নামের এক শ্যালকের পিটুনি খেয়ে রমজান আলী মুন্সী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের যাদুর বাজারের রামপুরা গ্রামে এই ঘটনা ঘটে।
রমজান আলী মুন্সী একই গ্রামের মৃত সদল আলী মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানায়, ওইসময় রমজান আলী মুন্সী প্রতিবেশী এক লোকের জমিতে হালচাষ দিতে যায়। এসময় দুদু মিয়ার ছেলে ও তার শ্যালক শফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম জমি সংক্রান্ত জেরে রমজান আলী মুন্সীকে বেধরক মারপিট করে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা রমজান আলীকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসলে স্থানীয় এক চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে হরিরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ১নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রমজান আলী মুন্সী নিহত হওয়ার ঘটনাটি শুনেছি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জাগো২৪.নেট-কে বলেন, খবর পেয়ে পুলিশেরে উর্ধতন কর্মকর্তাসহ ঘটনাস্থান পরিদর্শন করা হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মরগের পাঠানো হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















