গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় এ দিবসটি পালিত হয়।
এ উপলক্ষ্যে সাদুল্লাপুর ডায়াবেটিক সমিতি সকাল সাড়ে ১১টায় এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জিল্লুর রহমান খন্দকার। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল শাহিন, থানার ওসি মাহবুব আলম রানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক, অধ্যক্ষ শফিকুল আলম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার শফিউল ইসলাম আকাশ, উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
সভাটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. মাহামুদুল হক মিলন।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 



















