মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরের চিরিরবন্দরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ নভেম্বর শনিবার বেলা ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখার আয়োজনে উপজেলার ঘুঘুরাতলী মোড়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলে ঘটনার মূলনায়ক নুর আলমের বিরুদ্ধে জনতা ফেস্টুন নিয়ে দাঁড়ালে মানববন্ধনটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েকজন ভন্ডুল করতে চাইলে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফুল হক, সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহার নেতৃত্বে পদস্থ কয়েকজন নেতৃবৃন্দ মানববন্ধনে সংহতি ও একাত্মতা প্রকাশ করলে পরিস্থিতি শান্ত হয়।
মানববন্ধনে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা পরিষদ চিরিরবন্দর উপজেলার সভাপতি লায়লা বানু সভাপতিত্ব করেন। এতে জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
উল্লেখ্য গত মঙ্গলবার দিবাগত রাতে জনৈক তরুণী (১৮) গণধর্ষণের শিকার হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও কোনো অজ্ঞাত কারণে অপরাধীদের পুলিশ গ্রেফতার না করায় স্থানীয় জনগণসহ সকল স্তরের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মানববন্ধন করে।

প্রকাশের সময়: ০৫:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩