মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট-৩ আসনে মতিয়ার রহমানের পক্ষে গণমিছিল  

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মতিয়ার রহমান লালমনিরহাট-৩ আসনে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান। তাই দলীয় মনোনয়ন দেবার জোড়ালো দাবীর প্রেক্ষিতে, আজ বিকেলে লালমনিরহাটে অ্যাড. মতিয়ার রহমানের পক্ষে বিশাল গণমিছিল বের করে কর্মসুচী পালন করে নেতাকর্মীরা। যেখানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার সাধারণ জনগণ অংশগ্রহণ করে।
লালমনিরহাট সদর আসনে বিএনপির নৈরাজ্য ঠেকাতে মাঠের নেতা অ্যাডঃ মতিয়ার রহমানের বিকল্প নেই। সংগঠন গোছাতে দ্বাদশ সংসদ নির্বাচনে অ্যাডঃমতিয়ার রহমান দলীয় মনোনয়ন পাবেন এমনটাই প্রত্যাশা দলীয় নেতা কর্মীসহ সাধারণ জনতার।
লালমনিরহাট সদর আসনে দীর্ঘদিন দলীয় সংসদ সদস্য না থাকায় মাঠ পর্যায়ে সাংগঠনিক ভাবে আওয়ামিলীগ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে,২০০১ সাল থেকে বিগত ২৩ বছরে,সদর আসনে বিএনপির সাংগঠনিক শক্তির প্রভাবের কারনে দলের ০৪ জন নেতা কর্মী হত্যার স্বীকার হয়েছে। দলীয় সংসদ সদস্য না থাকায় তৃনমুল পর্যায়ের নেতা কর্মীরা থেকেছে অবহেলিত,এতে ধীরে ধীরে সংগঠন দুর্বল হয়েছে। তাই দলের নেতা কর্মীবৃন্দ এবার নির্বাচনে ঐক্যবদ্ধ হয়েছে দলীয় প্রার্থী পাবার আশায়,ক্ষমতাসীন আওয়ামিলীগ দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে মনোনয়ন পত্র বিক্রি শুরু করেছে।
লালমনিরহাট জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃমতিয়ার রহমানসহ, সদর উপজেলা আওয়ামিলীগের আরও অনেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। জোটগত ভাবে জাতীয় পার্টিকে এই আসনটি ছেড়ে না দিলে,জোড় গুঞ্জন রয়েছে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মতিয়ার রহমান অথবা সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডঃ সফুরা বেগম রুমি এবার মনোনয়ন পেতে পারেন।
জেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ ইতিমধ্যে অ্যাডঃমতিয়ার রহমানের মনোনয়ন নিশ্চিত করতে সাংগঠনিক চিঠি কেন্দ্রে প্রেরন করেছে।জাতীয় শ্রমিক লীগ,আওয়ামি যুবলীগ, সেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ চিঠি প্রেরন করার কথা জানিয়েছেন।
জেলা জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব জহিরুল হক টিটু জানান,যে মানুষটির দিনের শুরু হয় দলীয় নেতা কর্মীদের সমস্যা সমাধানে,আর রাতে ঘুমাতে যান নেতা কর্মীদের কথা চিন্তা করে,দলের ঐক্যের প্রতীক হিসেবে দলকে সুসংগঠিত করার কাজটি সুনিপুন ভাবে করে যাচ্ছেন তিনি,আমাদের অভিভাবক অ্যাডঃ মতিয়ার রহমান কে দলীয় মনোনয়ন দেওয়া হোক এই প্রত্যাশায় কেন্দ্রে আমাদের মতামত জানিয়ে চিঠি পাঠিয়েছি।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বলেন,সারা দেশের রাজনৈতিক মাঠের চিত্র একরকম হলেও লালমনিরহাট সদর আসনটি ব্যাতিক্রম, এখানে দলীয় নেতা কর্মীদের অনেক বেশী চ্যালেঞ্জিং এ পড়তে হয়। তাই আমাদের রাজনৈতিক অভিভাবক মতিয়ার ভাই সংগঠন গুছিয়েছেন।তার শ্রমের ঘাম,অর্থ,মূল্যবান সময়ের বিনিময়ে এখানে সংগঠন দাঁড়িয়েছে,তাকে রাজনৈতিক ভাবে মূল্যায়ন করা না হলে সংগঠন দুর্বল হয়ে পড়বে।মতিয়ার রহমান মনোনয়ন পেলে নির্বাচনী বৈতরনী পার হতে যতটা সহজ হবে অন্য কাউকে দিয়ে সেটি অত সহজ হবে না।
লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকার রানা বলেন, অ্যাড. মতিয়ার রহমান তৃণমূল থেকে রাজনীতি করেছেন। তিনি বোঝেন নেতাকর্মীদের চাওয়া-পাওয়া। তাই বন্ধু হয়ে সব সময় তিনি নেতাকর্মীদের পাশে থাকছেন। এটি তার অনন্য যোগ্যতা।
গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটন বলেন, অ্যাড. মতিয়ার রহমান আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আস্থার ঠিকানা। তবে কতিপয় ব্যক্তি সুশৃঙ্খল নেতাকর্মীদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর প্রচার করছে তারা। তবে জাতির পিতা ও বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাটের সাধারণ মানুষের কল্যাণের কথা বিবেচনা করে অ্যাড. মতিয়ার রহমান কে নৌকার কাণ্ডারী করবেন।
লালমনিরহাট পৌর ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আগামী নির্বাচনে লালমনিরহাট-৩ আসন থেকে অ্যাড. মতিয়ার রহমানকে মননোয়ন দেন, তাহলে বিপুল ভোটের তাকে জয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীকে এই আসনটি উপহার দেবো ইনশাআল্লাহ।

প্রকাশের সময়: ০৮:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩