গাইবান্ধা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র কিনলেন সম্ভাব্য ১৩ জন প্রার্থী।
সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত যারা মনোনয়নপত্র কিনেছেন তারা হলেন- বর্তমান এমপি ও কৃষকলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সদস্য আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.)মো.মফিজুল হক সরকার, জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট জরিদুল হক, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আজিজুর রহমান সরকার, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, সাদুল্লাপুর উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ(অব.) জাকারিয়া খন্দকার, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সহীদুল্যাহেল কবির ফারুক, আ’লীগ সদস্য ও আজিজার রহমান বিএসসি এবং জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এসএম আব্দুর রহমান।
সম্ভাব্য এই প্রার্থীরা তাদের স্ব-স্ব আস্থাভাজন অনুসারী, সমর্থক ও দলীয় নেতাকর্মী সাথে নিয়ে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে মনোনয়নপত্র কেনার সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















