দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নপত্র কিনলেন ৩ জন।
বুধবার (২২ নভেম্বর) পর্যন্ত যারা মনোনয়নপত্র কিনলেন তারা হলেন- জাতীয়পার্টির সাবেক মন্ত্রী এ নির্বাচনী আসনের ৬ বারের এমপি মরহুম ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী’র ছেলে ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান, জাপা’র কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ও সদ্য জাপাতে যোগদানকৃত আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ।
প্রার্থীরা স্ব-স্ব আস্থাভাজন ও অনুসারীসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় পার্টির ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে হতে সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
তোফায়েল হোসেন জাকির 



















