বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে অবরোধের সমর্থনে লাঠি মিছিল

গাইবান্ধার পলাশবাড়ীতে অবরোধের সমর্থনে লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছে পলাশবাড়ী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে পলাশবাড়ী-গাইবান্ধা  হাসড়কের রাইচমিল নামক স্থানে এই বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এসময় মহাসড়কে তারা বসে পড়েন ।

গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খোকন এর নেতৃত্বে মিছিলটি রাইচমিল থেকে শুরু হয়ে গ্রামীন ব্যাংকের সামনে শেষ হয়।

এসময় আরও  উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তারেক, গাইবান্ধা জেলা ছাত্রদলের রবিউল ইসলাম লিয়াকত, গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিল্লাত সরকার মিলন, পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিন মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান হাসান প্রমুখ।

জনপ্রিয়

পলাশবাড়ীতে অবরোধের সমর্থনে লাঠি মিছিল

প্রকাশের সময়: ০৯:০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩