সাদুল্লাপুর উপজেলায় পৃথক অভিযানে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সাদুল্লাপুর থানা থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা জানায়, গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি অভিযানিক দল বুধবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার বনগ্রাম ইউনিয়নের খোর্দ্দ পাটানোছা গ্রামের সাইদুর রহমানের ছেলে আব্দুল মজিদের শয়ন ঘরের ভেতর থেকে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এছাড়া গাইবান্ধা ডিবি পুলিশ মীরপুর-ভাজাকালাই সড়কে ফরিদপুর ইউনিয়নের মীরপুর (পশ্চিমপাড়া) গ্রাামের মৃত রুহুল আমিনের স্ত্রী মরিয়ম বেগম বিক্রির প্রস্তুতিতে ২ গ্রাম হেরোইনসহ মরিয়ম বেগমকে গ্রেফতার করেছে।
সাদুল্লাপুর থানা পুলিশ জানায়, এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















