বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় মাছ বোঝাই ট্রাকের ধাক্কায় যাত্রী নিহত

নাটোরের সিংড়ায় কাঠ বোঝাই টেম্পু উল্টে তবলু (৪০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার জামতলি বাজার সংলগ্ন তেরবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তবলুর বাড়ি উপজেলার শেরকোল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , বৃহস্পিবার বিকেল তিনটার দিকে শেরকোল থেকে ছেড়ে আসা একটি কাঠ বোঝাই টেম্পু জামতলির দিকে আসছিল। টেম্পুটি তেরবাড়িয়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা মাছ বোঝাই ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় টেম্পুর উপরে থাকা নিহত তবলু টেম্পুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এতে টেম্পু চালক গুরুতর আহত হন।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। আহত অবস্থায় টেম্পু চালক কে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

জনপ্রিয়

সিংড়ায় মাছ বোঝাই ট্রাকের ধাক্কায় যাত্রী নিহত

প্রকাশের সময়: ০৯:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩