বুদ্ধি প্রতিবন্ধী লাল বানু (৫৫)। হঠাৎ বাড়ি থেকে বের হলে এখনো ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার সন্ধান পেতে আকুতি জানিয়েছে ভাই আয়নাল হক।
ওই লাল বানুর বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামে। এ গ্রামের মৃত লাল চান শেখের মেয়ে তিনি।
এ তথ্য নিশ্চিত করে বুদ্ধি প্রতিবন্ধী লাল বানুর ভাই আয়নাল হক বলেন, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলের দিকে আমার বাসা কাজিবাড়ী সন্তোলা গ্রামের (হাবিজারের চাতাল সংলগ্ন) বাড়িতে কাউকে কিছু না বলে লাল বানু বের হয়। এরপর সন্ধ্যা ঘনিয়ে বাড়িতে না ফেরায় আত্নীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। যদি কোন ব্যক্তি নিখোঁজ লাল বানুকে পেয়ে থাকেন তাহলে ০১৭৩৬৫০৩৭৪৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
শামীম সরদার, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















