রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে দলীয় মনোনয়ন প্রার্থনায় দৃষ্টি আকর্ষণ মঞ্চ 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট সদর- আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমানের দলীয় মনোনয়নের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ মঞ্চ তৈরি করা হয়েছে।
উক্ত দৃষ্টি আকর্ষণ মঞ্চ থেকে শুক্রবার (২৪ নভেম্বর)  সন্ধ্যায় মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে শান্তি মিছিল বের করা হয়। শান্তি মিছিলে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। শান্তি মিছিল থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমানের দলীয় মনোনয়নের জোর দাবি জানানো হয়। মিছিলটি মহেন্দ্রনগর বাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দৃষ্টি আকর্ষণ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাশেম আলীর সঞ্চালনায়  বক্তব্য রাখেন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার রানা,  মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সুমন চক্রবর্তী, লালমনিরহাট জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এনামুল হক সরকার, লালমনিরহাট সদর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মিনহাজুল হক মিঠু, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওয়াসিম বসুনিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আইয়ুব আলী খান ও হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম খান প্রমুখ।
দৃষ্টি আকর্ষণ মঞ্চ থেকে অ্যাড. মতিয়ার রহমানের দলীয় মনোনয়নের জোর দাবি জানানো হয়।

প্রকাশের সময়: ০৭:৫৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩