রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তফসিল বাতিলের দাবিতে গাইবান্ধায় মিছিল-সমাবেশ

আওয়ামী সরকারের পদত্যাগ ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে একটি মিছিলটি শহরের ১নং রেলগেট এলাকা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে গিয়ে শেষ হয়।

সংগঠনটির সমন্বয়ক কাজী আবু রাহেন শফিউল্যা খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা আহবায়ক আহসানুল হাবিব সাঈদ, বিপ্লবী কমিউনিস্টলীগ জেলা সাধারণ সম্পাদক রেবুতি বর্মন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাসদ জেলা সদস্য সচিব সুকুমার মোদক প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল বাতিল ও একতরফা নির্বাচন বর্জন, নেতাদের বিরুদ্ধে মামলা হয়রানি বন্ধ করতে হবে। সেই সাথে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি মেনে নেয়া, নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো, সর্বজনীন রেশন চালুর দাবি জানান।

প্রকাশের সময়: ০৪:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩