রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধার ৫ টি আসনে নৌকা পেলেন যারা

গাইবান্ধার ৫ টি সংসদীয় আসনে ৫২ জন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন ৫ জন।

রোববার (২৫ নভেম্বর) বিকালে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষনা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মনোনয়ন প্রাপ্তরা হলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফরুজা বারি, গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) আসনে বর্তমান এমপি ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান এমপি মাহমুদ হাসান রিপন।

এদিকে, দলীয় মনোনয়ন ঘোষণা হওয়ার সাথে সাথে জেলার প্রত্যেকটি আসনে নিজ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হওয়ায় আনন্দ মিছিল করেছে প্রার্থীর কর্মী সমর্থকরা।

গাইবান্ধার ৫ টি আসনে নৌকা পেলেন যারা

প্রকাশের সময়: ০৬:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩