রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাবনা-৪ আসনে গালিব নৌকার মনোনয়ন পাওয়ার একদন্ত আনন্দ মিছিল

প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সুযোগ্য সন্তান পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব পাবনার-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের নৌকার মনোনয়ন পাওয়ায় একদন্তে  আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজেএমডি আব্দুল জলিল এর সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক সাবেক  ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদারের নেতৃত্বে রবিবার(২৬ নভেম্বর)  সন্ধ্যায় একদন্ত ক্লাব থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্লাব প্রাঙ্গণে এসে নেতা কর্মীদের মিষ্টি বিতরণ করা হয়।
এসময় একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল,  আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান,  আব্দুল খালেক,  রাজীব সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী বৃন্দ আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন।
একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল সরদার জানান,  ভূমিমন্ত্রীর ছেলে গালিবুর রহমান শরীফ গালিবকে নৌকার মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং এই আসন থেকে গালিবকে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাআল্লাহ।

প্রকাশের সময়: ১০:২১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩