রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন জব্দ

দিনাজপুরের খানসামা উপজেলায় ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যসাণ আদালত।
রবিবার রাতে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়নগড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান।
সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইছামতি নদীতে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনকারী কোন ব্যক্তিকে পাওয়া যায়নি। বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন জাগো২৪.নেট-কে বলেন, এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশের সময়: ০৩:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩