রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জানাজায় গেলেন বাবা, ফিরে দেখেন ছেলের লাশ

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রতিবেশী দুলা মিয়ার জানাজায় অংগ্রহণ করেন খোকন মিয়া। সেখান থেকে বাড়ি ফিরে দেখেন সালমান মিয়া (২) নামের তার ছেলে পানিতে পড়ে মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, প্রতিবেশী দুলা মিয়া নামের মৃতব্যক্তির জানাজা-দাফনে গিয়েছিলেন খোকন মিয়া। এরই মধ্যে তার ছেলে সালমান মিয়া সবার অজান্তে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করে বাড়ির উত্তর পাশের পুকুরের পানিতে সালমানকে ভাসতে দেখা যায়। মুহূর্তে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু জাগো২৪.নেট-কে বলেন, বুজরুক রুহিয়া গ্রামে পানিতে পড়ে সালমান মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা দরকার।

প্রকাশের সময়: ০৪:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩