শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

দিনাজপুরের খানসামায় নলকুপের পানির গর্তে গড়িয়ে পড়ে ডুবে গিয়ে নেহা রায় নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে ১১টায়  উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের ধনুশাহপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। নিহত নেহা রায় ওই গ্রামের দ্বীপেন চন্দ্র রায়ের মেয়ে।
পরিবারিব সূত্রে জানা গেছে, ১৬ মাস বয়সী শিশু নেহা রায় কেবল হাটাচলা শুরু করেছে। এ সময় তাঁর মা পারিবারিক কাজে ব্যস্ত থাকায় সে হাটতে হাটতে নলকুপের নিকটে গিয়ে গর্তের মধ্যে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন নেহাকে নলকুপের গর্ত থেকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি অপমৃত্যু। সকলে নিজ সন্তানদের নজরে রাখবেন। পানিতে ডুবে মৃত্যু রোধে নিজ অবস্থান থেকে সচেতন থাকা জরুরি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন জাগো২৪.নেট-কে বলেন, ইউপি চেয়ারম্যানসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হয়।

প্রকাশের সময়: ০৮:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪