দিনাজপুরের বিরামপুরে ট্রাকের নিচে চাপা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর পৌর শহরের টিএনটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মিজানুরের ছেলে সজিব হাসান(২৪) ও তহিদুলের ছেলে রাব্বি(২৫)।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। ঠিক একই দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেল আরোহী ট্রাকটিকে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ট্রাকের নিচের চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ট্রাকের চালককে আটক ও ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 















