গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সেচ পাম্পের দুটি ট্রান্সমিটার চুরি ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০০ বিঘা জমির বোরো ধান চাষাবাদ নিয়ে দুশ্চিন্তা পড়ছেন কৃষক।
বৃহস্পতিবার ( ১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের গড়েয়া পাথারে চুরির দৃশ্য দেখতে পান স্থানীয়রা।
ওই সেচপাম্প মালিক আব্দুস সোবহান জানান, বুধবার রাতে জমিতে পানি সেচ দিয়ে মেশিন ঘরেই ঘুমিয়ে পড়েন। সকালে মেশিন চালু না হওয়ায় পরবর্তীতে ফাঁকা জমিতে পরপর দুটি ট্রন্সমিটারের পরিত্যক্ত অংশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। তখন বুঝতে পারেন রাতের আঁধারে কে বা কারা সেচপাম্প মেশিনের ট্রান্সমিটার চুরি করে নিয়ে গেছে।
আরেক মালিক কাজেম উদ্দীন জানান, সেচপাম্প দুটি দিয়ে ২ শতাধিক জমিতে পানি সেচ দেওয়া হয়। ইতোমধ্যে ৫০ বিঘা জমিতে চারা রোপণ করা হয়েছে। দুই দিনের মধ্যে পানি সরবরাহ করতে না পারলে রোপিত চারাগুলো মরে যাবে। ফলে দ্রুত পানি সেচ ব্যবস্থার স্বাভাবিকের দাবি জানান তারা।
এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, কৃষকদের জমিতে পানি সেচ ব্যবস্থা স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















