শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় নারীদের সমাবেশ

“নিরাপদ শিক্ষাক্ষন চাই” এই প্রতিপাদ্য বিষয়কে লক্ষ্য রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংঘবদ্ধ ধর্ষণের আসামি ছাত্রলীগ নেতা মোস্তাফিজ, মামুন ও তাদের সহযোগিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট- বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গাইবান্ধা শহরের ডিবি রোডস্থ গানাসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় – বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, গাইবান্ধা জেলা শাখার সভাপতি সুভাসিনী দেবীর  সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন  বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক অ্যাভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী,  সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট গাইবান্ধা জেলার সভাপতি  পরমানন্দ দাস, কলেজ শাখার সভাপতি কলি রানী বর্মন, সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়া প্রমুখ।

বক্তাগন বলেন আওয়ামীলীগের দীর্ঘ ১৫ বছরের একদলীয় স্বৈরশাসনের ফলেপ্রতিটি শিক্ষাঙ্গনে ছাত্রলীগের দখলদারিত্বে থাকায় সেখানে গণতান্ত্রিক কোন পরিবেশ নাই। ফলে তারা প্রতিটি জায়গায় লুটপাট-সন্ত্রাস-দখলদারিত্ব ও ধর্ষণের রাজত্বে পরিনত করেছে। দিনের পর দিন বিচারহীনতার সংস্কৃতিই ছাত্রলীগকে ধর্ষক সংগঠনে পরিণত করেছে। এই ধর্ষণকাণ্ডের দায় আওয়ামী লীগকেই নিতে হবে।

এই সংঘদবদ্ধ ধর্ষণের সাথে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে নিশ্চিত করার দাবি  জানান তারা। সেই সাথে আগামী দিনে জনগণকে এসব জুলুম নির্যাতন-ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান ও  নিরাপদ শিক্ষাঙ্গানের দাবি জানানো হয়।

প্রকাশের সময়: ০২:৪৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪