শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় নির্মিত হবে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ

গাইবান্ধা স্টেডিয়াম সংলগ্ন বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এ উপলক্ষে মতবিনিময় সভা স্থানীয় কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জাহাঙ্গীর আলম ও সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আব্দুল্লাহ যুনাইদ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, অধ্যাপক মাজহারউল মান্নান, গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, অধ্যাপক জহুরুল কাইয়ুম, বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক জিএম চৌধুরী মিঠু, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আফজাল প্রমুখ।

বক্তারা বলেন, নানা প্রতিবন্ধকতার কারণে ওই স্থানে এতদিনেও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা সম্ভব হয়নি। বর্তমানে এই প্রতিবন্ধকতা দূর হয়েছে। কাজেই দ্রুত সময়ের মধ্যে বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান বক্তারা।

প্রকাশের সময়: ০৫:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪