বাল্যবিবাহ রোধে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে গাইবান্ধা সদর উপজেলার ব্যবসায়িক গোষ্ঠী ও বেসরকারি খাতের ফোরামগুলির সাথে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গাইবান্ধা অফিস।
সামাজিক ও আচরণ পরিবর্তনকে শক্তিশালীকরণ প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গাইবান্ধার আয়োজনে রবিবার ১৮ জানুয়ারি সকালে গাইবান্ধা সদর উপজেলার একতা ট্রেনিং সেন্টারে ইউনিসেফের অর্থায়নে সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা সদর উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তর এর প্রজেক্ট অফিসার সাইদুর রহমান।
তিনি বলেন – বাল্যবিবাহ নামক এই অভিসাপ থেকে রক্ষা পাওয়ার জন্য সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসএসবিসি প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ব্যাখ্যা করে কমিউনিটি ফেসিলিটেটর মৃনাল চন্দ্র বর্মন বলেন- কিভাবে আমরা আদশ সুখি পরিবার গঠন করতে পারি এবিষয়ে ব্যাখ্যা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামচন্দ্রপুর ইউনিয়নের রহমতপুর উচ্চ বিদ্যলয়ের শিক্ষক উজ্জল কুমার নন্দী, অটো সমিতির সভাপতি আমজাদ হেসেন , লক্ষীপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার শাহ আলম , গাইবান্ধা সদর যুব মতো মহিলা সংস্থার নারী উদ্যোক্তা / মোছাঃ হোসনে আরা ।
এছাড়াও ওয়ার্ল্ড ভিশনের পক্ষে বক্তব্য রাখেন প্রোগ্রাম কোয়ালিটি এন্ড মনিটরিং স্পেসালিষ্ট মো: সহরব হোসেন, এবং এরিয়া প্রোগ্রাম ম্যানেজার উত্তম দাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গাইবান্ধার এসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার রেখা খাতুন।
উক্ত সভায় বাল্যবিবাহ বন্ধে ও শিশুদের প্রতি সহিংসতা রোধে মোছাঃ হোসনে আরা নিজের জীবনের গল্প তুলে ধরে বলেন- বাল্যবিবাহ এটি একটি অভিশাপ। কম বয়সে বাবা মা আমাকে জোর করে বিবাহ দেয়, বতমানে আমি তিনটি মেয়ে সন্তানে এর দায় ভার বহন করছি। আমার সাথে আমার বাবা মা যে ভুল করেছে আমরা এখানে যতগুলো বাবা মা আছি কেহ যেন এই ভুলটা না করি । লক্ষীপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার শাহ আলম, ইমাম সাহেব এবং অন্যান্য সকলকে এসাথে কাজ করার আহবান জানান।
সঞ্জয় সাহা, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















