শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাহফিল থেকে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের 

দিনাজপুরের চিরিরবন্দরে মাহফিলের ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল রাকিব হোসেন (১৩) নামে এক ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রের। এ সড়ক দূর্ঘটনাটি রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের বেলতলী-দেবীগঞ্জ সড়কে বিন্যাকুড়িবাজারে সোনালী ব্যাংকের সামনে ঘটেছে। নিহত রাকিব হোসেন উপজেলার বড় হাশিমপুর গ্রামের নয়াপাড়ার খয়রাত হোসেনের নাতী এবং বড় হাশিমপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিরছাত্র। রাকিবের পিতামাতা ঢাকায় গার্মেন্টেসে চাকুরিরত।
স্থানীয় জিয়াউর রহমান জানান, রাকিব তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। আমাদের সঙ্গে সে পাশের মেড়াইডাঙ্গা গ্রামে ইসলামি ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার জন্য যায়। ওয়াজ মাহফিল শেষ করে তারা পায়ে হেঁটে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে বিন্যাকুড়িবাজারে সোনালী ব্যাংকের সামনে পৌঁছলে বিপরীতদিক থেকে হেডলাইট বন্ধ করা দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমাদেরকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের ধাক্কায় রাকিব পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয় লোকজনসহ আমরা গুরুতর আহত রাকিবকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) জাকির হোসেন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই স্কুলছাত্রের নানা খয়রাত হোসেন বাদী হয়ে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের খাদেমুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক মিজানুর রহমান ও একই এলাকার মৃত মাহবুর রহমানের ছেলে মোটরসাইকেলের আরোহী মতিউর রহমানকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মোটরসাইকেলটি থানায় আটক আছে। আটক মোটরসাইকেল চালক মিজানুর রহমানকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

প্রকাশের সময়: ০৫:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪