শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে পুলিশের রেকারে প্রাণ গেল রিকশা চালকের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাফিক পুলিশের একটি রেকার চাপায় এক রিকশা চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আশাদুল ইসলাম নামে আরও এক রিকশা চালক।

বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চৌমাথা মোড়ের বনফুল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে পুলিশ নিহত রিকশা চালকের নাম-পরিচয় জানাতে পারেনি।

স্থানীয়রা জানায়, ট্রাফিক পুলিশের একটি রেকার গোবিন্দগঞ্জ থানা থেকে বের হয়ে চৌমাথা মোড়ের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে চৌমাথা মোড়ের বনফুল হোটেলের সামনে রেকারটি পৌঁছিলে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক রিকশা চালকের মৃত্যু হয়। এসময় আহত হয় আশাদুল ইসলাম নামে আরও এক রিকশা চালক। তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় বিক্ষুদ্ধ হয়ে উঠে অন্য রিকশা চালকসহ স্থানীয় জনতা। এসময় তারা রেকাটিসহ সড়কে থাকা ট্রাফিক পুলিশের একটি বক্স ভাঙচুর করে। পরে তারা রংপুর-ঢাকা মহাসড়ক সড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে ভোগান্তির সৃষ্টি হয়। এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও সঠিক বিচার দাবি করেন অবরোধকারীরা।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পুরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। নিহত রিকশা চালকের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

প্রকাশের সময়: ০১:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪