বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইজিবাইক চালক সেজে স্বর্ণ পাচারকারী আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পায়ুপথে স্বর্ণ পাচারকালে মনোরউদ্দিন নামে এক ইজিবাইক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে পুটখালী মসজিদ বাড়ী বিজিবি’র চেকপোষ্ট থেকে তাকে আটক করা হয়। এসময় তার দখল হতে ৭০০ গ্রাম ওজনের ৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক মনোরউদ্দিন বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি একজন স্বর্ণ পাচারকারী ভারতে স্বর্ণ পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুটখালী মসজিদ বাড়ি বিজিবি চেকপোষ্টে নজরদারি বৃদ্ধি করা হয়। এসময় একটি ইজিবাইক চালক সীমান্তের দিকে আসলে সন্দেহ হলে তাকে আটক করা হয়। প্রথমে তার শরীর তল্লাশী করে কোন স্বর্ণ পাওয়া যায়নি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার পায়ূপথে স্বর্ণেরবার গুলো রয়েছে। এ সময় তাকে আটক করে বেনাপোল বাজারে রজনী ক্লিনিকে নিয়ে শরীর স্ক্যানিং করলে পায়ূপথে ৬ পিস স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে ডাক্তারের মাধ্যমে স্বর্ণেরবার গুলো বের করা হয়। যার ওজন ৭০০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ৭০ লক্ষ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হবে।

ইজিবাইক চালক সেজে স্বর্ণ পাচারকারী আটক

প্রকাশের সময়: ০৭:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪