রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপরহরণ, যুবক গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলার দশম শ্রেণির এক ছাত্রী প্রেম প্রস্তাবে রাজী না হওয়ায় অপরহরণ করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় এ ছাত্রী উদ্ধারসহ অপহরণকারী আহসান হাবিবকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৮ জুন) বিকেলে র‌্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আহসান হাবিব গাইবান্ধার সদর উপজেলার রামনাথের ভিটা বালুচর গ্রামের বকুল মিয়া ও আনজুয়ারা বেগম দম্পতির ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় উপজেলার পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রী স্কুল যাতায়াতের সময় আহসান হাবিব প্রেম নিবেদন করতেন। এতে ছাত্রীটি অসম্মতি জানায়। এরপর আহসান হাবিব ক্ষিপ্ত হয়ে গত ৩১ মার্চ ছাত্রীকে অপহরণ করেন।  এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি  আভিযানিক দল শনিবার (২৭ জুন) দিবাগত রাত রাড়ে ১২ টার  গাইবান্ধার সাঘাটার সাতটেকোর গ্রামের আসাদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় অপহৃতা ছাত্রীকে উদ্ধারসহ আসামি আহসান হাবিবকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ কার্যক্রমের ছাত্রী ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৬:৫৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬