গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কলা ব্যবসায়ী লেবু শেখকে (৪৪)গলা কেটে হত্যা করার ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলম নুর আলম (৩৩), ও ফজলে রাব্বীকে (২১) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার আসামি আলম নুর আলম গোবিন্দগঞ্জ উপজেলার জরিপপুর (দক্ষিন পাড়া) গ্রামের আলিমুদ্দিনের ছেলে ফজলে রাব্বী কৃষ্ণপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুন হওয়া লেবু শেখের সঙ্গে আলম নুর আলম ও ফজলে রাব্বীদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জমি বুঝে চাইলে লেবুর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই একপর্যায়ে গত ৩০ মার্চ রাত সাড়ে ১১ টার দিকে ব্যবসায়ী লেবু শেখ স্থানীয় রাজা বিরাট বাজার থেকে কলা বিক্রি শেষে বাইসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ফুলপুকুরিয়া পাকা রাস্তায় পৌঁছাইলে পূর্ব হতে ওঁৎপেতে থাকা আলম নুর আলমরা লেবু শেখের উপর ধারালো ছোরা দিয়ে উপর্যপুরী কোপ দেয়। এরপর তার গলার শ্বাস নালী ও বুক কেটে রক্তাক্ত করে। এতে ঘটনা স্থলে লেবু শেখ নিহত হয়। এ ঘটনায় লেবু শেখের ছেলে নাইম ইসলাম বাদি গোবিন্দগঞ্জ থানায় চারজন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ২-৩ কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তখন থেকে আসামিরা পলাতক থাকে। এরই মধ্যে গোপন সংবাদে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকার মোহাম্মাদপুর রায়ের বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় এজাহার নামীয় পলাতক আসামি আলম নুর আলম ও ফজলে রাব্বীকে গ্রেফতার করা হয়।
র্যা ব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন জিজ্ঞাসাবাদকালে বর্ণিত মামলায় জড়িত পলাতক আসামি বলে স্বীকার করেছে। গ্রেফতার আসামিদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















