বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় আগুনে ১৬ পরিবারেরর ঘরবাড়ি পুড়ে ছাই 

ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনায় দিনাজপুরের খানসামা উপজেলায় ১৬টি দরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দরিদ্রের আশ্রয়স্থল ঘরবাড়ি, নগদ টাকাসহ সবকিছু হারিয়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে যায়। এ অগ্নিকান্ডের ঘটনাটি গত ৫ এপ্রিল বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩টায় উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের ঝাপুপাড়ায় ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় ঝাপুপাড়ার বাবলুর বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন নিমিষেই চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আগুনে ১৬টি দরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাইসহ নগদ অর্থ, উৎপাদিত বিভিন্ন ফসল, শিক্ষার্থীদের পাঠ্যবই, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
এ অগ্নিকান্ডের খবর পেয়ে খানসামা ও নীলফামারীর উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অন্তত ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ কমল রায় বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। যেকোনো ধরনের অগ্নিকান্ডের ঘটনা রোধে সকলকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব, ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহসহ আরো অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেন।
অপরদিকে, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের শতাধিক সদস্যদের সঙ্গে ইফতার করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, মহান আল্লাহ এমন দূর্যোগ আর কাউকে যেন না দেন। জেলা প্রশাসকের নিদের্শনায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করে তাদের খাদ্যের ব্যবস্থা, শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার করে টাকা বরাদ্দ দেয়ার কথা তিনি জানান। এতে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।

প্রকাশের সময়: ১২:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪