বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিলেন স্বামী

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শিউলী বেগম নামের এক স্ত্রীর কাছে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বামী বেলাল মিয়ার বিরুদ্ধে।

সম্প্রতি এ ঘটনায় সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিউলী বেগম। এ টাকা উদ্ধারের চেষ্টায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন এই নারী।

জানা গেছে, উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের মৃত খয়রাজ্জামানের মেয়ে শিউলী বেগমের দ্বিতীয় বিয়ে হয় বনগ্রাম ইউনিয়নের উত্তর মন্দুয়ার গ্রামের নাজমুল হোসেন মোজাম্মেলের ছেলে বেলাল মিয়ার সঙ্গে। প্রায় তিন বছর আগে এই বিয়ের পর থেকে শিউলীকে ফুসলিয়ে পর্যাক্রমে তার কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে স্বামী বেলাল মিয়া। এরপর গত বছরের ২৭ এপ্রিল আবারও এক লাখ টাকা যৌতুক দাবি করে। শিউলী বেগম এই টাকা দিতে না পারায় তাকে বেধরক মারপিটসহ অমানসিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। এসময় শিউলী বেগম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নেয়।

এ বিষয়ে ভুক্তভোগি শিউলী বেগম বলেন, বিয়ের পর আমার ৫ শতক জমি বিক্রি করে দুই লাখ ও পরে গচ্ছিত আড়াই লাখ টাকা বেলালকে দিয়েছি। এরপর আবারও এক লাখ টাকা যৌতুক দাবি করেন। ওই টাকা দিতে না পারায় বেলাল আমাকে মারপিট করে তার বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি বাবার বাড়িতে অবস্থান করছি। আর আমার দেওয়া টাকা বেলালের কাছ থেকে উদ্ধার করতে পারছি না। এর সুষ্ঠু বিচার কামনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত বেলাল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, শিউলী বেগম নামের এক নারীর অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে।

প্রকাশের সময়: ০৫:৩১:২১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪