সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মর্যাদা ও ভাবগম্ভীরতায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন

সারাদেশের ন্যায় যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যদিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে ধর্মপ্রাণ মুসলমানরা বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন। ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র রমজানের পুরো এক মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দে শামিল হয়েছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রলি) সকালে ঈদের নামাজ আদায়ের মধ্যদিয়ে শুরু হয়েছে ঈদের আনুষ্ঠানিকতা। চিরিরবন্দর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, রানীরবন্দর ঈদগাহ মাঠ, নদীরপাড় ঈদগাহ মাঠ, রানীরবন্দর ইয়াতিম খানা ঈদগাহ মাঠসহ উপজেলার বিভিন্ন ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব ঈদগাহ মাঠে ব্যাপক লোক সমাগমের কারণে কানায় কানায় পরিপূর্ণ হয়। কোন কোন ঈদগাহ মাঠে দুইবার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। শেষে কুশল ও শুভেচ্ছা বিনিময় করে সকলেই আনন্দ ভাগাভাগি করেছেন।
জনপ্রিয়

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপরহরণ, যুবক গ্রেফতার

মর্যাদা ও ভাবগম্ভীরতায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন

প্রকাশের সময়: ০৫:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪