বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ আনন্দে খেলতে গিয়ে শিশুর প্রাণ গেল পানিতে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ছনি মিয়া (৫) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঈদ আনন্দে বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অজান্তে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার ১২ এপ্রিল আড়াইটার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের ঝাপড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছনি মিয়া ওই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। ঈদের খুশির মধ্যে অনাঙ্খিত এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

স্বজনরা জানায়, ওই সময় বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে ছনি মিয়া খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে নিখোঁজ হয়। খোঁজাখুজিঁর একপর্যায়ে পাশের পুকুরে পানিতে তার মৃত দেহ দেখে উদ্ধার করা হয়।

এ বিষয়ে হোসেনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌফিকুর রহমান টিটু বলেন, ঝাপড় গ্রামে এক শিশু পানিতে ডুবে মারা যাওয়ার কথা শুনেছি। ঈদের মধ্যে এমন ঘটনা খুব দু:জনক।

জনপ্রিয়

ঈদ আনন্দে খেলতে গিয়ে শিশুর প্রাণ গেল পানিতে

প্রকাশের সময়: ০৩:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪