বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত 

বাংলা ও বাঙালির চিরায়ত ঐতিহ্যের প্রতীক, প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালিত হয়েছে গাইবান্ধায়। নতুন প্রাণের স্পন্দে নানান দেশজ আয়োজনে বাঙালের প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

রোববার (১৪ এপ্রিল)  কর্মসূচির মধ্যে সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে ব্যান্ড পার্টি ও ঘোরার গাড়ি যুক্ত একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শুরুস্থলে গিয়ে পরে বেলুন উড়িয়ে বর্ষবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গাইবান্ধা সদর -২ আসন সংসদ সদস্য শাহ সারোয়ার কবির ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। পরবর্তীতে বর্ষবরন অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সমবেত কন্ঠে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন করে- শিল্পকলা একাডেমির সংগীত শিল্পী চুনি ইসলাম, জাহিদুল ইসলাম, সোমা সেন, লায়লা তাজনুন সাউদি, পলাশ মোদক, স্বজন খন্দকার সহ অনেকে। এছাড়াও পৃথক পৃথক সংগীত পরিবেশন করে শিল্পি নিগার নাইম তমা, স্বজন খন্দকার, গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকীর মেয়ে তানজিয়া হাসান। শিল্পকলা একাডেমী নৃত্য প্রশিক্ষক স্বপন সাহার পরিচালনায় নৃত্য পরিবেশন করে ফয়সাল, সেজুতি, গুঞ্জন, অংকিতা, রিদিয়া,দিয়া, তাথৈ,লাবিবা সহ অনেকে। বৈশাখী কথন রাখে- সেজুতি হাসান, ইফতিয়ান হোসেন আদিতা। কবিতা পাঠ করে – মেঘলিনা দ্যুতি, রাশিন,ফারিয়া,অর্ণ,রুপান্তা, কবিতা সহ অনেকে। এর আগে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন- গাইবান্ধা সদর -২ আসন সংসদ সদস্য শাহ সারোয়ার কবির, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দেওয়ান মওদুদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানবসম্পদ সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহিদ হাসান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন এন্ড অর্পস ইব্রাহিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, সহকারী কমিশনার রেজাউল ইসলাম, ইফতেকার রহমান, সাদরুল আলম,জসিম উদ্দিন চৌকিদার, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, কালচারাল অফিসার আলমগীর কবির, সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠান শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

এদিকে, অনুরূপ কর্মসূচি সাদুল্লাপুর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলা পালন করেছে উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, বৈশাখ উপলক্ষে স্বাধীনতা প্রাঙ্গণে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। মেলায় খাদ্য পান্তা ইলিশ, নিমকি, খুরমা, বাতাসার সামগ্রী, রেডিমেড পোশাক, ফুচকা, রান্নার কাজে ব্যবহৃত জিনিসপত্র সহ ৩০ টি ষ্টল স্থান পেয়েছে।

প্রকাশের সময়: ০২:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪