বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে সুপ্রকাশ সাহিত্য সংসদের দশকপূর্তি উৎসব

গাইবান্ধার সুন্দরগঞ্জে হয়ে গেল সুপ্রকাশ সাহিত্য সংসদ (সুসাস) এর দশ বছরপূর্তি উৎসব। চৈত্র সংক্রান্তিতে (১৩ এপ্রিল) পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ‘ও মন রমজানেরই রোজার শেষে…’ ও ‘এসো হে বৈশাখ এসো এসো …’ দিয়ে শুরু হয়।

যারা সংগঠনে কোনো না কোনভাবে থেকে পরলোক গমন করেছেন তাদের পারলৌকিক মঙ্গল কামনায় এক মিনিট নীরবতার মাধ্যমে প্রার্থনা করা হয়।

সংগঠনের উপদেষ্টা মো. আব্দুস সামাদ মিঞা’র সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে কথা, আবৃত্তি ও গানে অংশ নেন লেখক, গীতিকার ও সাংবাদিক অমিতাভ দাস হিমুন, কবি ও সাংবাদিক বাদল রহমান, লেখক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় সরকার, ড. শফিউল ইসলাম ভূঁইয়া, লেখক নূর ইসলাম সরদার, লেখক নূরুন্নাহার বেগম, সমকাল উপজেলা প্রতিনিধি মো. আব্দুল মান্নান আকন্দ, ছড়াকার ফয়সাল সাকিদার আরিফ, লেখক হাসান রোকন, লেখক কমলা কান্ত বর্মণ, লেখক অরবিন্দ মোদক, ছড়াকার শহিদুর ইসলাম, প্রভাষক তপন কুমার পাটোয়ারী, উত্তরণ পাঠাগার সংগঠক আরিফুর রহমান, উদীচী সভাপতি মাসুদ উল ইসলাম চঞ্চল, ভালোবাসি সুন্দরগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান মো. রেজাউল আলম রেজা, স্বদেশ সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক শিল্পী রেজাউল আলম, ছড়াকার তাপস সরকার, সিপিবি নেতা আমিনুল ইসলাম পিপুল, শিল্পকলা একাডেমির মো. আহসানুল করিম চাঁদ, শিক্ষক ও সংগঠক নাজমুস সাকিব, সংগঠন তীর এর আব্দুর রহিম রাফি প্রমুখ। আবৃত্তি করেন চন্দন সাহা বাপ্পী, গোলাম ফারুক জয়, হিয়া মনি। গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কৌশিক আহমেদ রুবেল, ওস্তাদ শিল্পী বিশ্বনাথ দাস, পূর্ণিমা দাস, কল্পিতা ইন্দ্রনী আরাধ্যা, প্রেমা সাহা, হিয়ামনি, সিদুল কর্মকার, সুরভি প্রমুখ।

শেষে দশ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘দশকে সুপ্রকাশ সাহিত্য সংসদ (সুসাস)’ এর মোড়ক উন্মোচন ও কেক কাটা হয়। আর চাছ বাতাসা, দেশি কলা, মুড়ি পরিবেশন করা হয়। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কঙ্কন সরকার

প্রকাশের সময়: ০৮:২৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪