বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে কৃষকের স্বপ্নের ক্ষেত নষ্ট করল প্রতিপক্ষ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মমতাজ মন্ডল (৬২) নামের এক কৃষকের ফসল ক্ষেত নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ তাছির মন্ডল ও তার লোকজন। একই সঙ্গে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংসযোগের তান্ডপ চালিয়েছে বলে ভুক্তভোগির অভিযোগ। 

সরেজমিনে শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামে দেখা গেছে- ভাঙচুর-অগ্নিসংযোগ ও ফসল ক্ষেত নষ্টের দৃশ্য। তখন ক্ষতিগ্রস্ত মমতাজ মন্ডল মাথায় হাত বুলিয়ে আহাজারি করছিলেন। 

খোঁজ নিয়ে জানা যায়, বড় ছত্রগাছা গ্রামের মৃত রহমত উল্লা মন্ডলের ছেলে মমতাজ মন্ডল ও তার অন্যন্য ওয়ারিশরা পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে ১৬৫ শতক জমি ভোগ করে আসছিলেন। এরই মধ্যে একই গ্রামের মৃত তালেব মন্ডলের ছেলে তাছির মন্ডল ও তার পরিবারের আরও বেশ কিছু লোকজন ওই জমি অহেতুকভাবে দাবি করেন। এ নিয়ে উভয় পক্ষে বিরোধ চলার একপর্যায়ে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে মমতাজ মন্ডলদের জমিতে প্রবেশ করে ভুট্রা, কচু, শসা ও মরিচসহ বিভিন্ন ধরণের ফসল নষ্ট করেছে প্রতিপক্ষ তাছির মন্ডলেরা। তাদের এই কাণ্ড জানতে পেরে মমতাজ মন্ডল এসে বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে বেধরক মারপিট করার পর অবরুদ্ধ করে রাখে। শুধু তায় নয়, মমতাজ মন্ডলের ঘর ভাঙচুর করার পর খড়ের ডিপিতে আগুনও লাগিয়ে দেয় হামলাকারীরা। এ ঘটনায়  মমতাজের আহত স্ত্রীকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় স্বজনরা।

এ বিষয়ে অভিযুক্ত তাছির মন্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত মমতাজ মন্ডল বলেন, তাছির মন্ডলদের হামলায় আমার ঘরবাড়ি ও ফসলসহ প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর সুষ্ঠু বিচার দাবি করছি। 

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হামলা ও ফসল ক্ষেত নষ্ট সংক্রান্ত একটি অভিযোগ করেছেন মমতাজ মন্ডল। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

প্রকাশের সময়: ০৫:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪