গাইবান্ধায় ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন- গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন রিটানিং কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ।
গাইবান্ধায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠান মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব মানোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। এর আগে ২১ এপ্রিল রবিবার চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থীরা হলেন- গাইবান্ধা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নুর এ হাবিব টিটন, ঘাগোয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব। কাগজপত্র জটিলতার কারনে বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হননি এ্যাড: ইস্তেকুর রহমান সরকার,মকদুবর রহমান সরকার ও হামিদ মিয়া।
ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন- শরিফুল ইসলাম সঞ্জু,মিলন হোসেন, মাহমুদুর রহমান,আলামিন রুহুল,সঞ্জিব কুমার দেব,নিজাম উদ্দিন খান, রফিকুল ইসলাম মিলন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন-গাইবান্ধা সদর উপজেলা বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা স্মৃতি, মোছা: শিল্পী খাতুন, মোছা: মোর্শেদা বেগম,মোছা: পারুল, রওশন আরা মুক্তি, মোছা: হাসিনা বেগম। মামলা আছে।
এ রিপোর্ট লেখা অবধি ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন এর দায়িত্বরত রিটানিং কর্মকর্তা গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দেওয়ান মওদুদ আহমেদ কে বলেন- কাগজপত্র জটিলতার কারনে চেয়ারম্যান প্রার্থী এ্যাড: ইস্তেকুর রহমান সরকার, মকদুবর রহমান সরকার ও হামিদ মিয়া কে বৈধ প্রার্থী হিসেবে নির্ধারিত হননি। তারা কাগজপত্র প্রেরন করার পর পর্যালোচনা সাপেক্ষে তাদের বৈধতা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।
উল্লেখ্য, আগামী ২রা মে প্রতীক বরাদ্দ ও ২১ মে গাইবান্ধায় ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
সঞ্জয় সাহা, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















