গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রচণ্ড তাপদাহ থেকে রক্ষা পেতে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই নামাজ আদায় করা হয়।
অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন নাকাই হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সালাম নাটোরী।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন। এসময় আল্লাহর কাছে এক পসলা বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।
এ বিষয়েমা মাওলানা আব্দুস সালাম নাটোর বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য আমাদের দোয়া করা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















