বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে যুবক নিখোঁজ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে গিয়ে কামরুল হোসেন (১৯) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৪ মে) বিকেল ৪ টা পর্যন্ত তাকে উদ্ধার চেষ্টায় ব্যর্থ হয় ডুবুরী ও ফায়ার সার্ভিসের দল।

নিখোঁজ কামরুল হোসেন ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি গ্রামের রমজান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, আজ সকালের দিকে কামরুল হোসেন একটি নৌকা যোগে অন্যান্য যাত্রীর সঙ্গে বালাশীঘাট যাচ্ছিলেন। এরই মধ্যে কাউয়াবাধ নামক স্থানে পৌঁছালে হঠাৎ নৌকা থেকে পড়ে যায়। তাৎক্ষনি তাকে খোঁজাখুঁজি করে কোন সন্ধান পাওয়া যায়নি। এ খবর পেয়ে ফুলছড়ির ফায়ার সার্ভিসের দল এসেও উদ্ধার তৎপরতা চালায় কিন্তু তারাও ব্যর্থ হয়। পরবর্তী দুপুরের দিকে রংপুরের ডুবুরী দল এসে বিকেলে পর্যন্ত খোঁজাখুঁজি করেও কামরুলের কোন খোঁজ পায়নি।

এ বিষয়ে ফুলছড়ি সিভিল ডিফেন্স এন্ড ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ কাজল মিয়া বলেন, নিখোজেঁর ঘটনায় সম্ভাব্য স্থানগুলোতে অভিযান করা হয়। নদীতে স্রোত থাকায় কামরুলকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে যুবক নিখোঁজ

প্রকাশের সময়: ০৪:৫৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪