মো. জাহিদুল ইসলাম জাহিদ (দৈনিক আজকের পত্রিকা) সভাপতি, সাধারণ সম্পাদক মো. খিজির উদ্দিন (দৈনিক সংগ্রাম) ও মো. শামীম সরকার শাহীনকে (দৈনিক খোলা কাগজ) সাংগঠনিক সম্পাদক করে গাইবান্ধার সুন্দরগঞ্জে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাত ৮ টার দিকে সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে এ কমিটি গঠন করা হয়।
এর আগে বিকেল ৪ টা থেকে এ সংক্রান্ত আলোচনা সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. নজরুল ইসলাম। পরে ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাঃ একরামুল হকের সঞ্চালনায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিতে কার্যনির্বাহী সদস্য রয়েছেন ৫ জন। তারা হলেন- মো. নজরুল ইসলাম (দৈনিক দাবাবল), মুহাঃ একরামুল হক (দৈনিক প্রত্যাশা প্রতিদিন), মো. শাহজাহান মিঞা (দৈনিক করতোয়া), মো. হাবিবুর রহমান হবি (দৈনিক ভোরের ডাক) ও এম মাহফুজার রহমান লেলিন (প্রভাতি বাংলাদেশ)।
কমিটির বাকি সদস্যরা হলেন- সহসভাপতি এম এ মাসুদ (দৈনিক কালবেলা), মো. নুরুল আলম ডাকুয়া (দৈনিক পরিবেশ), সহ সাধারণ সম্পাদক মো. শাজাহান মিয়া (বাংলাদেশ প্রতিদিন), সহ সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম (দৈনিক স্বদেশ বিচিত্র), কোষাধ্যক্ষ মো. গোলজার রহমান (দৈনিক রুপালী বাংলাদেশ), দপ্তর সম্পাদক মো. জুয়েল রানা (দৈনিক ইনকিলাব), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহীন মিয়া (দৈনিক আমার বার্তা), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম আকন্দ (দৈনিক মানবজমিন), সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. হাবিবুল্লাহ সরকার (খবর প্রতিদিন), ক্রীড়া সম্পাদক মো. নূরন-নবী সরকার (দৈনিক বাংলা বাজার), পাঠাগার সম্পাদক মো. সাইফুল ইসলাম (এশিয়ান টেলিভিশন), মো. নুরুন্নবী মিয়া (দৈনিক গণকন্ঠ) ও দুর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদক মো. সফিউল ইসলাম (সাপ্তাহিক অবিরাম)।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















