রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা দাবিতে মানববন্ধন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা ও সামগ্রিক উন্নয়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সাদুল্লাপুর উপজেলা শাখা।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ছাড়াও সাধারণ জনতা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধার প্রতিনিধি রাশেদুল ইসলাম জুয়েল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আহবায়ক মাসুদ মিয়া, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম আকাশ, জাতীয় নাগরিক কমিটি সাদুল্লাপুর উপজেলার প্রতিনিধি সদস্য এআর আতিক সহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর প্রথম ও দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা পৃথক স্বতন্ত্র সংসদীয় আসন ছিল। মহকুমাগুলোকে জেলায় রূপান্তরের সময় ১৯৮৪ সালে বৃহত্তর রংপুর জেলাকে ভেঙে পাঁচটি জেলায় (নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা) ভাগ করার সময় গাইবান্ধা-৩ আসনটি গঠিত হয়। সেসময় গাইবান্ধা-৩ আসনটি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা ও পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত হয়। এটি জাতীয় সংসদের ৩১ নং আসন।

সংসদীয় আসন গঠনের পর তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ১৯৮৬ সালের ৭ মে প্রথমবার গাইবান্ধা-৩ আসন হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হয় এই আসনে। এরপর থেকেই কমতে থাকে বরাদ্দ। এতে করে বেকার সমস্যা বৃদ্ধিসহ থমকে যায় সাদুল্লাপুর উপজেলার উন্নয়ন। তাই আবারও সাদুল্লাপুর উপজেলাকে আবারও স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণার দাবি জানান বক্তারা।

সেই সাথে কৃষিভিত্তিক ইপিজেড নির্মাণ, ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় দরগাহ থেকে সাদুল্লাপুর উপজেলা হয়ে গাইবান্ধা জেলা শহর পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ, পাইপলাইনে গ্যাসসংযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০ শয্যায় উন্নীতকরণ, বন্যায় ফসল রক্ষায়  ঘাঘটসহ অন্যান্য নদীর দুই পাড়ে সম্পুর্ণ বাঁধ নির্মাণ, ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের ধাপেরহাটে ট্রমা হাসপাতাল নির্মাণ, সাদুল্লাপুর-তুলসীঘাট রাস্তার প্রস্থ বৃদ্ধিকরণসহ বিভিন্ন দাবি জানানো হয় কর্মসূচিতে। আগামীতে দাবি পূরণে মানববন্ধন, স্মারকলিপি, গণস্বাক্ষর কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার যুগ্ম আহবায়ক শাকিল শেখ, সংগঠক মেহেজাবিন জিম, জাতীয় নাগরিক কমিটি সাদুল্লাপুর উপজেলা শাখার সদস্য তোফায়েল হোসেন জাকির, মোস্তাফিজুর রহমান, রওশন আলম পাপুল, সাঘাটা উপজেলা প্রতিনিধি কমিটির সদস্য মাহামুদ মোত্তাকিম মন্ডল প্রমুখ।

জনপ্রিয়

সাদুল্লাপুরকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা দাবিতে মানববন্ধন

প্রকাশের সময়: ০১:২৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫