গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২১ সদস্যের একটি উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।
গত ১৪ জুন (শনিবার) রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এ সমন্বয় কমিটির অনুমোদন দেন।
তাঁদের দু-জনের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত হয়েছেন উপজেলা এনসিপির নেতৃবৃন্দ।
আগামী তিন মাস অথবা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই সমন্বয় কমিটি কার্যকর থাকবে বলেও উল্লেখ করা হয় কমিটির ওই ঘোষণাপত্রে।
ঘোষিত কমিটিতে সাবেক সংগঠক মো. লুৎফর রহমান বকসিকে প্রধান সমন্বয়কারী এবং সাবেক সংগঠক মো. আশানুর রহমান ও মো. আজিজুর রহমানকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।
এছাড়াও এই কমিটিতে হাফেজ মো. সাব্বির হোসাইন, মো. আমিনুল ইসলাম, মো. শাকিল খান, মো. সৌরভ মিয়া, মো. এরশাদ আলী সূর্য, মো. বেল্লাল হোসেন বিপুল, মো. রাশেদুল ইসলাম রাশেদ, মো. রফিকুল ইসলাম, মো. কাওছার মিয়া, মো. রনজু মিয়া, মো. জিসান মিয়া, মো. মোস্তফা মিয়া, মো. আইয়ুব আহম্মেদ, মোছা. মাহমুদ কলি, মো. মোকাররম হোসেন, মো. আশিক মিয়া, মো. ওসমান গনি ও মো. শামিম মিয়া সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটির প্রধান সমন্বয়কারী মো. লুৎফর রহমান বকসি নিজ দলের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, ‘সুন্দরগঞ্জে এনসিপির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাবো। দলের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত এবং দক্ষ ও কার্যকর নেতৃত্ব গড়ে তোলাই আমার একমাত্র কাম্য। এ ক্ষেত্রে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন প্রধান সমন্বয়কারী মো. লুৎফর রহমান বকসি।’
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















