বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হারানো শিশু সন্তানকে ফিরে পেতে বাবা-মায়ের আকুতি

গাইবান্ধার সুন্দরগঞ্জে মো. সফি আহম্মেদ (১১) নামের এক স্কুল শিক্ষার্থী গত রোববার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। সে কারণে চরম উদ্বেগ আর উৎকন্ঠায় আছেন তাঁর পরিবার ও স্বজনরা। মানুষকভাবে কিছুটা অসুস্থ প্রিয় সন্তানকে খুঁজতে খুঁজতে নিরুপায় হয়ে বাবা মো. এনামুল হক থানায় একটি লিখিত ডায়েরি (জিডি) করেছেন।

শিশু মো. সফি আহম্মেদ সুন্দরগঞ্জ পৌরসভার সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাড়ি পৌরসভার ধুমাইটারি গ্রামে।

সোমবার বিকেল ৫ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো আবদুল হাকিম আজাদ।

ওসি আরও বলেন, গত রোববার সকাল পৌনে ৭টার দিকে সফি আহম্মেদ প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপরে সে আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের বাড়ি সহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। পরে শিশুটির থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর: ৬৯৪। শিশুটি উদ্ধারে পুলিশ ব্যাপক তৎপর আছে বলেও জানান ওসি।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের সন্তান সফি আহম্মেদ নিখোঁজ হওয়ার পর থেকে আমরা দিশেহারা। যদি কেউ তার সন্ধান পান বা কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার একটি সহায়তাই আমাদের সন্তানের সন্ধান পেতে বড় ভূমিকা রাখতে পারে।

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমান একজন জনবান্ধব নেতা: এমপি মমতাজ

হারানো শিশু সন্তানকে ফিরে পেতে বাবা-মায়ের আকুতি

প্রকাশের সময়: ০৭:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫